রেজাউল হাসান, নকলা (শেরপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমানের মেয়ের সঙ্গে নেয়াজ শরীফ ঈমনের বিয়ে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেরপুরের বাজিতখিলা জামে মসজিদে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে খুতবা পাঠ ও আক্দ পড়ান শেরপুর সদর আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রায় ৫০০ অতিথি উপস্থিত ছিলেন। বিয়ে ও দোয়া শেষে সুন্নতি রীতি অনুসরণ করে খেজুর ছিটিয়ে অতিথিদের মিষ্টিমুখ করানো হয়।
এ সময় বর-কনের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।